রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

রেলওয়ের ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ  ভ্রাম্যমাণ আদালত সোমবার দিনব্যাপী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে । পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ডিভিশনাল অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত, পাকশী রেলওয়ের সহকারী ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম, মাঠ কানুনগো  শরিফুল ইসলামসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকশী রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২৭ হাজার একর জমির মধ্যে আড়াই হাজার একর জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রেলের এসব জায়গা দখলমুক্ত করে নিজস্ব সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী দুই মাসে আরও ১৩টি অভিযান চালানো হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com