বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকান্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের নেপারপুচি বিলে ধানক্ষেত থেকে মামুন (২০) নামে এক টাইলস মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথি গ্রামের মৃত সৈফুর রহমানের পূত্র। বাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তার লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের দাদা আব্দুল মজিদ জানান, মামুন টাইলস মিস্ত্রির কাজ করতো। সোমবার সকালে কাজের উদ্দেশ্যে সে বাইরে বের হয়। সেখান থেকে আর বাড়ি ফেরেনি। স্থানীয় অনেকে জানান, সন্ধ্যায় আলেপের তেপথি বাজারে কেরামবোর্ড খেলতে দেখা গেছে। ওইসময় স্থানীয় কয়েক যুবকের সাথে তার বাকবিতন্ডা হয়েছে বলে জানা গেলেও কার সাথে হয়েছে তা জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী  সন্তোষপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালাম জানান, নিহত মামুন আমার ভাতিজা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমি ন্যায় বিচার চাই।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com