রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৫৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ ‘ভ্যাকসিন হিরো’  উপাধিতে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

অভিনন্দন জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয়

কর্মসূচি অনুযায়ী বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বগুড়া জেলা বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচির আয়োজন করে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে বের হওয়া বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।, বগুড়া সিভিল সার্জন ডা: গওসুল আজিম চৌধুরী আনন্দ র‍্যালিটির  উদ্বোধন করেন । এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: তারিক রেজা উপস্থিত ছিলেন। পরে সিভিল সার্জন কার্যালয় চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি আজম উদ্দিন। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য পরিদর্শক নাজির উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, স্বাস্থ্য সহকারী মাসুদ রব্বানী, আবু জিহাদ, শাহ আলম, আপেল মাহমুদ, আশরাফুল ইসলাম আরিফ, মইনুল হক, উজ্জল হোসেন, মাহফুজা আক্তার, পারুল আক্তার, শান্তনা রানী, শ্যাম সুন্দর, রিয়াজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,  প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপ এবং স্বাস্থ্য সহকারীদের টিকাদান কর্মসূচিতে আন্তরিক প্রচেষ্টা বাংলাদেশকে স্বাস্থ্যখাতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এছাড়া গুটিবসন্ত, ম্যালেরিয়া দুরীকরণ, ডিপথেরিয়া, পার্টোসিস ও ধনুষ্টংকার নিয়ন্ত্রন, শিশুদের যক্ষা নিয়ন্ত্রণ, হাম-রুবেলা নিয়ন্ত্রন, হেপাটাইটিস বি নিয়ন্ত্রনসহ পোলিও মুক্ত বাংলাদেশ গঠনের প্রধান কারিগর স্বাস্থ্য সহকারিরাই। বক্তারা আরো বলেন, আমরা স্বাস্থ্য সহকারীরা গর্ভবতী মা ও শিশু নিবন্ধন এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী সকল মহিলা নিবন্ধন ও তাদের টিকার আওতায় নিয়ে আসা আমাদের কাজ। আমাদের অনবদ্য কাজের ফলে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com