শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

ইলিশ শিকারের অপরাধে ১৫ জেলের কারাদন্ড, এক লাখ মিটার জাল ধ্বংস

  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৬৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের যমুনা নদীত ইলিশ শিকারের অপরাধে ১৫জন জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ রবিবার দুপুরে  এই কারাদণ্ডাদেশ দেন।দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত শিবালয় উপজেলা মৎস্য বিভাগ ও পাটুরিয়া নৌ-পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনা অংশে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ১৫ জন জেলেকে আটক করা হয়। এদের কাছ থেকে এক লাখ মিটার কারেন্ট জাল ও বিশ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। এসময় জেলেদের আটক করে তাদের ব্যবহৃত মাছ ধরার ৬টি ইঞ্জিনচালিত নৌকা নদীতে ভাসিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক, শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, সরকারি নির্দেশ অমান্য করে যমুনা নদীতে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অপরাধে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় জেলেদের নিকট থেকে জব্দকৃত এক লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

মা ইলিশ শিকার বন্ধে নদীতে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com