রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

মানিকগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৮৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ শিশুদের অধিকার সুরক্ষা এবং প্রতিভা বিকাশে সমাজের সকলকেই

দায়িত্ব নিতে হবে এই আহ্বান জানিয়ে মানিকগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়।

এই উপলক্ষে সমাপনী, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার দুপুরে মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, খুব শীঘ্রই মানিকগঞ্জে একটি

ভাল মানের শিশু পার্ক করা হবে। ইতিমধ্যে জায়গা নির্বাচন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজে প্রস্তাব

পাঠানো হয়েছে। সোমবার সকালে মানিকগঞ্জ শহীদ স্মৃতি ফলক চত্ত্বরে বিশ্ব শিশু দিবস ও শিশু

অধিকার সপ্তাহের সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশুদের অধিকার সুরক্ষা এবং শিশুর প্রতিভা বিকাশে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে

তিনি আরো বলেন, শিশুদের প্রতি অভিভাবকদেরও যত্নবান হতে হবে। তারা কোথায় যায়, কি

করে- তা খেয়াল রাখতে হবে। তাদের লেখা-পড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে

সম্পৃক্ত করতে হবে। আর এজন্য অভিভাবক এবং শিক্ষকদের পাশাপাশি সমাজের সকলকেই

দায়িত্ব নিতে হবে।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, শিশু একাডেমীর পরিচালনা কমিটির সদস্য রোমেজা আক্তার খান মাহিন, খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের প্রভাষক রুহুল জামাল সুজন এবং শিশু প্রতিনিধি সায়িদা সালিহা।

আলোচনা অনুষ্ঠানশেষে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য ও গান পরিবেশন করে শিশু একাডেমীর শিল্পীবৃন্দ।

সাত দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী দিন উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মনসুর আলী, খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিশু একাডেমীর প্রি-প্রাইমারী স্কুল, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়, ৮৮ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়, দিশারী প্রি-প্রাইমারী স্কুল, শিশু পরিবার, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com