শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

বুয়েটে আন্দোলনের ইতি টানলো

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার সহ ১০ দফা দাবির মাঠ পর্যায়ের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে।

সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে একজন শিক্ষার্থী গণমাধ্যমের সামনে বলেন আমাদের মাঠ পর্যায়ের আন্দোলনের আপাতত ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা মিলে এক গণশপথে অংশ নেবো।গণশপথের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসে সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হবো।

ঘোষণাকারী ছাত্র বলেন খুব সুস্পষ্ট ভাবে আমরা বলতে চাই মাঠ পর্যায়ের যে  আন্দোলন তার আপাতত ইতি টানলেও আমরা অবশ্যই সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে থাকবো যে আমাদের যে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন নিশ্চিত করছে কি না।

তিনি আরও বলেন আইন প্রয়োগকারী সংস্থা চার্জশিট দাখিলের পর সেটার ভিত্তিতে অপরাধীদের একাডেমিকভাবে স্থায়ী বহিষ্কার করার আগ পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা কোন রকম একাডেমিক কার্যক্রমে অংশ নেব না।     

আন্দোলনকারী শিক্ষার্থীরা বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার পর অক্টোবর ৭ ক্যাম্পাসে আন্দোলনে নামে। আন্দোলনকারীরা লাগাতার আন্দোলনের মাঝে অক্টোবর ১৩-১৪ দুদিন আন্দোলন শিথিল করে বুয়েটে ১ম বর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে ও আন্দোলনকারীদের দাবিসমূহের বাস্তবায়ন দৃশ্যমান শুরু হওয়ায়।

আবরারকে পিটিয়ে হত্যা করা হয় ।তার লাশ বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়িতে অক্টোবর ৭ ভোর রাতে পড়ে থাকতে দেখা যায়।       

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com