শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

মায়ের পাশে থাকতে ফাইয়াজ ঢাকা কলেজ ছাড়লেন

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৭১২ দেখা হয়েছে

পুত্রের মর্মান্তিক মৃত্যুর শোকে কাতর মায়ের পাশে থাকতে বুয়েটের নিহত ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিলেন।

জানা গেছে ফাইয়াজের বাবা ফয়েজ উল্লাহ বুধবার ঢাকা কলেজ থেকে ফাইয়াজের ছাড়পত্রটি নেন। মঙ্গলবার ঢাকা কলেজে একদশ শ্রেণীতে অধ্যয়নরত ফাইয়াজ ছাড়পত্রের জন্য আবেদন করে।

ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ বুধবার বলেন ফাইয়াজ তার দরখাস্তে উল্লেখ করে যে আমার বড় ভাইয়ের অকাল মৃত্যুতে আমার মা  মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন যে আমার মার পাশে থকার জন্য ঢাকা কলেজ থেকে ছাড়পত্রের দরকার। একান্তই তার পারিবারিক ইমোশনাল ব্যাপার।

ফাইয়াজ কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয় । তার লাশ বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়িতে অক্টোবর ৭ ভোর রাতে পড়ে থাকতে দেখা যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com