শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

পাহাড়ে যারা সন্ত্রাস করছে তাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে:স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৭০৪ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ পাহাড়ে অযথা যারা রক্তপাত করছেন, যারা খুন-চাঁদাবাজি-সন্ত্রাস করছে তাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে বলে হুশিয়ারী দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা এই সব সন্ত্রাসে মদদ দিচ্ছে তাদেরকেও বিচারে মুখোমুখি হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনারপর পাহাড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা করার সবই করা হবে।

বৃহস্পতিবার  বিকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্টির ইনষ্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইন শৃংখলা বিষয়ক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এ সভার আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসে যারাই জড়িত তাদের অবশ্যই চিহ্নিত করে খুঁজে বের করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে কেউ রেহায় পাবেন না বলে তিনি উল্লেখ করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ কামাল উদ্দিন, র‍্যাবের  মহাপরিচালক বেনজির আহম্মদ, পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোঃ জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান, বিজিবির মহাপরিচালক, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা প্রশাসক, পুলিশ ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা বক্ত্ব্য রাখেন।সভায় তিন পার্বত্য জেলার হেডম্যান কার্বারী, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রধানসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ পার্বত্য এলাকায় বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তা উত্তোরনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com