শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ক্যাসিনো চাঁদা রেজিস্ট্রারে মেননের সিরিয়াল ৫ : তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৭৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ,  ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নাম উল্লেখ না করে বলেন কারাবন্দি  ক্যাসিনো কিং সম্রাট  তার জবানবন্দিতে তার (মেননের) নাম  বলেছেএবং প্রতি মাসে কত টাকা দিত সে অংকটাও বলেছে। 
তথ্যমন্ত্রী রাজধানীর একটি হোটেলে  সোমবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করে বলেন তাদের রেজিস্ট্রারে  তার (মেনন)  নাম আছে ৫ নম্বরে।

হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন এই ধরনের সংবাদ আমিও দেখেছি। বিষয়টা তদন্তাধীন। কারও নাম যদি আসে দেশের আইনঅনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ সেপ্টেম্বর র‍্যাব রাজধানীতে ইয়ংমেনস স্পোর্টিং ক্লাবসহ চারটি খ্যাতনামা স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় এবং বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রি জব্দ করে। র‍্যাব ঐ অভিযানে ৩৮৭ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে।

ইয়ংমেনস স্পোর্টিং ক্লাবের গভর্নিংবডির সভাপতি রাশেদ খান মেনন এমপি। গণমাধ্যমে প্রাকশিত হয় যে মেনন ঐ ক্যাসিনো থেকে চাঁদা পেতেন। তিনি এই বিষয়ে গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। এ ছাড়াও  মেনন বর্তমান মন্ত্রীপরিষদে না থাকতে পারায় তাঁর ক্ষোভ বিভিন্ন বক্তব্যে প্রকাশ পেয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর র‍্যাব রাজধানীতে ইয়ংমেনস স্পোর্টিং ক্লাবসহ চারটি খ্যাতনামা স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর সন্ধান পায় এবং বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রি জব্দ করে। র‍্যাব ঐ অভিযানে ৩৮৭ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে।

ইয়ংমেনস স্পোর্টিং ক্লাবের গভর্নিংবডির সভাপতি রাশেদ খান মেনন এমপি। গণমাধ্যমে প্রাকশিত হয় যে মেনন ঐ ক্যাসিনো থেকে চাঁদা পেতেন। তিনি এই বিষয়ে গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com