বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার সাইবার টেরোরিজম মোকাবেলা করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
সজীব ওয়াজেদ জয় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান।
তিনি বলেন ফ্রিডম অফ স্পিচ রাখতে হবে, তার সাথে যাতে সাইবার বুলিং, সাইবার টেরোরিজম এগুলো যাতে না হয় সেটাও আমাদের মোকাবেলা করতে হবে।
সম্প্রতি ধর্মীয় অনুভতিকে আঘাত করে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে পুলিশ জনতার সংঘর্ষের ঘটনা উল্লেখ করে, জয় বলেন ফ্রিডম অফ স্পিচের একটা লিমিট আছে। যখন অন্য কারও আমি ক্ষতি করতে যাব, সেটা তো আমরা দিতে পারি না। সে কারনেই কিন্তু আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি।