বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ সাতক্ষীরার আব্দুস সাত্তার(৫৫) নামের এক ডেঙ্গু রোগী বৃহস্পতিবার দুপুর তিনটা ৪০ মিনিটের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সাতক্ষীরার তালা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের সময় তিনি কেএমসি হাসপাতালে ভর্তি হন।
তিনি ডেঙ্গু আক্রান্ত ছিলেন বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানিয়েছেন।
খুলনার সিভিল সার্জন ডা: এএসএম আব্দুর রাজ্জাক বলেন, এ নিয়ে খুলনা জেলায় এ পর্যন্ত ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।