শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বগুড়ায় বিদ্যুতের নয়টি সাব-স্টেশন হচ্ছে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৬৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বর্তমান সরকারের  ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দেওয়ার লক্ষে বগুড়ায় আগামী বছরের অক্টোবরে শতকোটি টাকা ব্যয়ে বিদ্যুতের নয়টি সাবস্টেশন স্থাপন করা হচ্ছে। ওই বছরের জুনের মধ্য লাইন নির্মাণ ও পুনর্বাসনের কাজ সম্পন্ন হবে।

বর্তমান সরকারের আগামী ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য অর্জনে দেশের অন্যান্য স্থানের মত এ জেলায় বিদ্যুৎখাতে বেশ কয়েকটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বগুড়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্ভরযোগ্য সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বগুড়া সদরের গোদারপাড়ায় একটি, মাটিডালিতে একটি এবং শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় একটি অত্যাধুনিক সাব-স্টেশন (জিআইএস) নির্মাণ করা হচ্ছে। এগুলোর প্রতিটিতে অফিস ভবন, কন্ট্রোল রুম ভবন ও সীমানা প্রাচীণ নির্মাণ করা হবে। একই প্রকল্পের আওতায় প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে শিবগঞ্জ ও শেরপুর উপজেলায় একটি করে ও দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় দুটি করে মোট ছয়টি সাধারণ সাব-স্টেশন স্থাপিত হচ্ছে। এছাড়াও নতুন লাইন নির্মাণ ও পুরাতন লাইন পুনর্বাসনের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ১৬ জেলার গ্রাহকরা বিদ্যুতের লোডশেডিং, লো-ভোল্টেজ এবং সিস্টেম লসের ভোগান্তি থেকে রেহাই পাবেন। সঙ্গে সঙ্গে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর কাজটি সম্পন্ন হলে গ্রামের মানুষরাও শহরের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা সাংবাদিকদের জানান, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। সে লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সারাদেশের মত বগুড়াতেও কাজ করছে। তিনি আরো বলেন, উন্নয়ন কাজ বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এর মধ্যে বৈদ্যুতিক পোল ও ট্রান্সফরমার স্থাপনে স্থানীয়দের বাধা, নতুন লাইন নির্মাণ ও পুনর্বাসনে গাছের ডালপালা কাটতে বাধা এবং সারাদেশে একযোগে কাজ শুরু হওয়ায় দক্ষ বিদ্যুৎ শ্রমিকের সংকট উল্লেখযোগ্য। এরপরও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে বলে তিনি আশা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com