শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন

৪ দিনে খুলনায় তিন জন ডেঙ্গুতে মারা গেল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৬৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো: ইব্রাহিম শেখ (৭৭) নামে একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। বৃহস্পতিবার রাত একটার দিকে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামে।

ইব্রাহিম শেখের ছেলে ইবনুল হাসান মিনার জানান, জ্বর ও শ্বাসকষ্ট হাওয়ায় গত মঙ্গলবার তার বাবাকে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে গত বুধবার রাতে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করার পর চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত একটার দিকে তিনি মারা যান।

তিনি বাড়ি থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান। সাম্প্রতিক সময়ে তিনি খুলনার বাইরে যাননি।

আজ শুক্রবার জুম্মাবাদ জানাজা শেষে মরদেহ ব্রহ্মগাতী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ নিয়ে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। খুলনায় সর্বপ্রথম ডেঙ্গু আক্রান্ত মর্জিনা বেগম নামে যে রোগী মারা গিয়েছিলেন তিনিও দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের বাসিন্দা ছিলেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার আব্দুস সাত্তার(৫৫) নামের এক ডেঙ্গু রোগী খুলনা মেডিকেল  কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত মঙ্গলবার সজীব খান নামে ২২ বছরেরে এক যুবক  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে   ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com