শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

পঞ্চাশোর্ধ মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৮১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে এক  পঞ্চাশোর্ধ মহিলাকে বাড়ি  থেকে ডেকে নিয়ে জবাই করে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে । নিহত হাসিনা বেগম (৫৫) উপজেলার খুয়ামুড়ি গ্রামের কৃষক আব্দুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী। শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। শনিবার ভোরে পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করেছে।

নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে সিংগাইর থানার সাবইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার পরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হাসিনাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে তার বাড়ী থেকে অর্ধ কিলোমিটার দুরের ধান ক্ষেতে নিয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, শনিবার ভোর রাতে ওই নারীর লাশ উদ্ধার করে। লাশটির সুরতাল শেষে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে ওই নারীকে হত্যা করা হয়েছে। তদন্ত ছাড়া এই হত্যাকান্ডের মোটিভ বলা সম্ভব হচ্ছেনা। তবে এই হত্যাকান্ডের পেছনে পূর্ব শত্রুতার জের কিংবা অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।  নিহতের স্বামীর বড় ভাই হারুন মিয়া জানান, দুজন প্রতিবেশীর সাথে তার ভাইয়ের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এই নিয়ে আদালতে মামলাও চলছে। ওই বিরোধের জের ধরে এই হত্যাকান্ড হতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com