শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উযাপিত

  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৮১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এই

প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ কর্তৃক জনগন ও পুলিশের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং ডে উযাপিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে শনিবার (২৬ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। সকালে

জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণ হতে বিভিন্ন গাড়ী ও ট্রাকযোগে  র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক

প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালি  ও আলোচনা সভায় প্রধান

অতিথি হিসেবে রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দীন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারন সম্পাদক নুরুল আবছার, বৃহত্তর বনরুপা বাজার সমিতির সভাপতি আবু সৈয়দ, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী জাহাঙ্গীর আলম মুন্না’সহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, দেশে জঙ্গি ও মাদক নির্মূলে  কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগনের সঙ্গে পুলিশের আস্থার এক সেতুবন্ধুন। জঙ্গী ও মাদক থেকে সমাজকে সচেতন ও মুক্ত রাখার জন্য কমিউনিটি পুলিশিং এর অবদান হতে হবে সবচেয়ে বেশি। সভায় অন্যান্য বক্তারা বলেন, মাদক ও জঙ্গীবাদ মোকাবিলা আমাদের বড় চ্যালেঞ্জ। মাদক সমাজ-গ্রাম জনপদকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সমাজের একটি প্রজন্ম এ ধ্বংসের শিকার। এটাকে যদি রক্ষা করা না যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম শূণ্যতা দেখা দেবে।

বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে সমাজরে একটি দর্শন। যতদিন রাষ্ট্র আছে ততদিন কমিউনিটি পুলিশিং

থাকবে। মানুষের মাঝে যেন অপরাধ প্রবনতা না জন্মায়, কমিউনিটি পুলিশিং সে বিষয়ে সতর্কীকরণ করে। কমিউনিটি পুলিশিং অন্যতম সমাজ সহায়ক। বক্তারা আরো বলেন, দেশের বড় দুটি চ্যালেঞ্জ উগ্রবাদ ও মাদক। আর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে আন্তরিক হয়ে এগিয়ে আসার আহবান জানান

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com