রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের আর্থিক অনুদান, ঋণ বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৪৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে শুক্রবার প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের আর্থিক অনুদান, ঋণ ও সনদ বিতরণ করা হয়।

 প্রশিক্ষণপ্রাপ্ত ৭জন যুবদের মাঝে ২লক্ষ ১০হাজার টাকার যুব ঋন, ৪জনকে ৮৫হাজার টাকার অনুদান, যুবউন্নয়ন অধিদপ্তর হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২২জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ, যুব দিবস উপলক্ষে রচনাপ্রতিযোগিতায় বিজয়ীদের চেক ও বিভিন্ন সংগঠনকে সমাজসেবা এবং আত্ম কর্মসংস্থানমূলক কাজে অবদান রাখায় সম্মাননা ক্রেষ্ট বিতরন করেন অতিথিরা।

এই  অনুষ্ঠানের আগে “দক্ষ যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

দিবসটি উপলক্ষে রাঙ্গামাটি যুব উন্নয়ন অধিদপ্তর দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে ফেষ্টুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পবন কুমার চাকমা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবরা নিজেকে নিয়ন্ত্রন করে ভালো কাজের দিকে জীবনকে ধাবিত করতে পারলে তার জন্য ভবিষ্যৎ হয় উজ্জ্বল। তাই জঙ্গী ও মাদকের ছোবল থেকে যুবরা নিজেকে ও সমাজকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com