বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ি ও ১ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফকৃতরা হলেন, ওই উপজেলার দেবীপুর গ্রামের সারেদুল, দক্ষিণ শ্যামপুর গ্রামের ফকির চাঁদ, মহিলুটি গ্রামের আইয়ুব আলী, দেলোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, ফরিদুল ও হান্ডিয়াল গ্রামের আমানউল্লাহ। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই উপজেলার লোলুয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। একইরাতে চরকুশাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ৩’শ ৫০ গ্রাম গাঁজাসহ তহিদুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুর রহমান সরকারের ছেলে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।