বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

যুবলীগের সাবেক ৪ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৭১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজার এলাকা থেকে মাতাল অবস্থায় যুবলীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- শাহজাদপুর পৌর এলাকার আতাউর রহমান (৪০), বেলকুচি উপজেলা ও এনায়েতপুর থানা এলাকার জাহিদুল ইসলাম জুয়েল (৩৫), আমিনুল ইসলাম (৩৩) ও রুহুল আমিন (৩৫)। প্রাথমিকভাবে জানা যায় তারা ইউনিয়ন পর্যায়ের সাবেক যুবলীগ নেতা। শাহজাদপুর থানার এসআই আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে ওই এলাকায় তারা মদ্যপান অবস্থায় মাতলামি করছিলেন। পুলিশ ঘটনাস্থল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com