শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

১২ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৮৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে ১২ ঘন্টা বন্ধ থাকার পর রবিবার সকাল ১০টার দিকে চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। তবে পুরোপুরি বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।টানা ১২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়পাড়ে আটকা পড়ে কয়েকশ যানবাহন।

 বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) জিল্লুর রহমান জানান, ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে শনিবার রাত ১০ টার দিকে হঠাৎ মাঝ পদ্মায় প্রচন্ড ঢেউ ও প্রবল বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছিল। নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকাল ১০টার দিকে ঝড়ো বাতাস ও পদ্মায় ঢেউ কমে যাওয়ায় ১৬টি ফেরি পারাপার শুরু করানো হয়। তবে ঘাটে আটকে পড়ে শত শত যানবাহন। যাত্রীদের  দুর্ভাগের কথা বিবেচনায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি-প্রাইভেটকার, মাইক্রোবাস পারাপার করানো হচ্ছে, পর্যায়ক্রমে পন্যবোঝাই ট্রাক পারাপার করা হবে বলেও তিনি জানান।

রবিবার বেল ১১টা পর্যন্ত পাটুরিয়াঘাটে শতাধিক যাত্রীবাহী বাস, অর্ধশত প্রাইভেটকার, মাইক্রোবাস ও তিন শতাধিক পন্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com