শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

পরীক্ষা কেন্দ্রে প্রাইভেট পড়ানোয় শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৯৫০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ জেএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়ানোর অপরাধে বগুড়ায় শিক্ষকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দন্ডিত শিক্ষক মমতাজ বেগম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

জানা গেছে, বিধি-নিষেধ তোয়াক্কা না করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে বসেই বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়মিত প্রাইভেট পড়ান শিক্ষক মমতাজ বেগম। জেএসসি পরীক্ষা ১০টায় শুরু হয়। তাই তিনি আধা ঘণ্টা আগেই ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেন। তিনি বুধবার সকালেও প্রাইভেট পড়াচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে সকাল সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। আদালত জেএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়ানোর দায়ে শিক্ষক মমতাজ বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া জানান, শিক্ষক মমতাজ বেগম জেএসসি কেন্দ্রের ভেতরে বসে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন। এ কারণে তাকে আটক করে ১০হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, ওই শিক্ষককে জেএসসি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে প্রাইভেট না পড়ানোর জন্য বলা হয়েছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com