বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, ওই এলাকার ফজলুর রহমান (৪৮) ও আজিজুল হক (৪৮)। বৃহস্পতিবার দুপুরে র্যাব ১২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০৫ গ্রাম হেরোইন, ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪ টি মোবাইলসেট ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যাবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।