বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে শুরু হয়েছে হাফিজুল ইসলাম উট্টু স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগ। রবিবার সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই লীগের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া খান।
উদ্বোধনী খেলায় হরিরামপুর উপজেলার এস এস সাকুচিয়া ক্লাব ৫-১ গোরের ব্যবধানে ঘিওর উপজেলার চর কোশুন্ডা ইয়াং স্পোর্টিং ক্লাবকে পরাজতি করে। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই লীগে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন উপজেলার ৭টি ফুটবল দল। এই লীগের চ্যাম্পিযন দল আগামী বছর অনুষ্ঠিতব্য প্রিমিয়ার ডিভিশন লীগ এবং টুর্নামেন্ট অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, পৃষ্ঠপোষক সাইদুর রহমান খান তুহিন, লীগ পরিচালনা কমিটির আহবায়ক গাজী খায়রুল হুদা ফারুক, সদস্যসচিব সাজেদুল আলম তপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য একেএম হামিদুর রশীদ ফিরোজ, বাসুদেব সাহা, প্রদীপ শিকদার রিপন, একেএম আব্বাস আকন মিল্টন, আনিসুর রহমান হিমুসহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিবৃন্দ।