শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর

  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মানিকগঞ্জে অবৈধ ভাবে পরিচালিত হওয়া ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।  বুধবার বিকাল নাগাদ দুটো ইট ভাটায় অভিযান চালালেও দৃশ্যমান উচ্ছেদ হয়নি। ওই দুটোতেই ১ লাখ টাকা করে জরিমানাসহ ইট ভাটার অংশ বিশেষ ভেঙ্গে দেওয়া হয়।

 দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহম্মেদের নেতৃত্বে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় অবস্থিত

মেসার্স তমা ব্রিকস  ও মেসার্স মানিকগঞ্জ ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালায়। প্রথমে মেসার্স তমা ব্রিকসে যায় ওই টিম। এসময় দুটি ভাটার চিমনি ভাঙ্গার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হয়নি। এসময় দুটো ইট ভাটার মালিককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ও জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক খালেদ হাসান সহ আইনশৃংখলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে  মানিকগঞ্জে ১৪৯ টি ইটভাটার মধ্যে চালু রয়েছে ১৩৩টি। এর মধ্যে সিঙ্গাইর ও সাটুরিয়া উপজেলায় ৯৩টি ভাটার মধ্যে অবৈধ ভাবে পরিচালিত হচ্ছে ৪০টি ইটভাটা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com