হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, প্রাণকুন্ন গ্রামে পদ্মানদীর তীরে রনির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিষয়টি জানতে পেরে হরিরামপুর থানা পুলিশ ও রনির স্বজনরা তার মরদেহ সনাক্ত করেন। পরে তার মরদেহ থানায় নিয়ে আসা হয়। গত বৃহস্পতিবার মালবাহী ট্রলারের ধাক্কায় অপর একটি ট্রলার ডুবিতে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক রনি বিশ্বাস নিখোঁজ হন।