শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে চোর সন্দেহে গনপিটুনিতে বুদ্ধি প্রতিবন্ধি যুবককে পিটিয়ে হত্যা ।। আটক ৪ নৈশ প্রহরী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকায় চোর সন্দেহে বৃহস্পতিবার ভোরে বিপ্লব হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চার নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গণপিটুনিতে নিহত বিপ্লব হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার মানরা গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হানিফ সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ওই যুবক বুদ্ধি প্রতিবন্ধী ছিলো। মানিকগঞ্জ সদরের আটিগ্রাম এলাকার কাটিগ্রাম বাজারে বুধবার রাতে চোর সন্দেহে এক যুবককে বাজারের চার নৈশ প্রহরী গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। ভোর রাতের দিকে সে মারা যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার নৈশ প্রহরী পাখি মিয়া (৪০), ফজলুল হক (৬৫), দ্বীনবন্ধু বিশ্বাস (৫০) ও আবদুল করিম (৪৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের নার্সিং অফিসার নবীন মিয়া জানান, সকাল সাড়ে ৬ টার দিকে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বিপ্লব নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসে।  পরে তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়। তবে বিপ্লব মারা যাওয়ার কারণ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com