শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বগুড়া কিশোর গ্যাং আবার সক্রিয়

  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৬ দেখা হয়েছে
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হাসিবুল হাসান রকি

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়ায় কিশোর গ্যাং আবার তৎপর হয়েছে। তাদের ছুরিকাঘাতে দুই কলেজ ছাত্র আহত হয়েছেন। শনিবার সকালে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় জিলা স্কুল মাঠে এ ঘটনা ঘটে। পরে পুলিশ আহতদের মধ্যে হাসিবুল হাসান রকিকে (২২) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত বন্ধু শিমুল কুমার দাস (২০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলালুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া জিলা স্কুলের মাঠে বিজয় দিবসের কর্মসূচির মহড়া চলছিল। এ সময় দুর্বৃত্তরা পুর্ব কোন বিরোধের জের ধরে সরকারি আজিজুল হক কলেজে উচ্চ মাধ্যমিক বাণিজ্য দ্বিতীয় বর্ষের ছাত্র শহরের ঠনঠনিয়া হাড়িপাড়ার শিমুল কুমার দাসকে চোখে ছুরিকাঘাত করে। তখন তার বন্ধু একই কলেজের অনার্স (ব্যবস্থাপনা) দ্বিতীয় বর্ষের ছাত্র কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের ওমর আলীর ছেলে হাসিবুল হাসান রকি তাকে রক্ষায় এগিয়ে যান। তখন দুর্বৃত্তরা রকির পায়ে ছুরিকাঘাত করে।

শিমুল পালিয়ে গেলে রকি স্কুলের গেটের কাছে থাকা পুলিশ সদস্যের সামনে এসে পড়ে যান। তখন সদর থানার এসআই নুরে আলম রক্তাক্ত রকিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। রকি কলোনী এলাকার একটি মেসে থাকেন।

শিমুল জানান, কিছুদিন আগে তার এক বন্ধুর সাথে জিলা স্কুলের ছাত্র শহরের সেউজগাড়ির মাসুদুর রহমানের ছেলে রাফিদের সাথে মারামারি হয়। এ ব্যাপারে রাফিদের পরিবার থানায় মামলা করেন। পত্রিকায় কিশোর গ্যাং নিয়ে লেখালেখি হয়েছিল। পরবর্তীতে পৌর কাউন্সিলর ও উভয় পরিবারের মধ্যস্থাতায় মিমাংসা হয়।

শনিবার সকালে বগুড়া জিলা স্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানের মহড়া চলছিল। এ সময় ভিতরে রাফিদ, তার বন্ধু সরকারি শাহ সুলতান কলেজের প্রথম বর্ষের ছাত্র নিরব, টোকাই রাকিব ও শান্ত মাদক সেবন করছিল। পূর্বের ওই বিরোধের জের ধরে রাফিদের নির্দেশে রাকিব, শান্ত ও নিরব তাকে (শিমুল) স্কুলের ভিতরে ডেকে নিয়ে যায়। তখন তার সাথে বন্ধু রকি ছিলেন। প্রথমে ওরা তার (শিমুল) বাম চোখের নিচে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে রকির পায়ে ছুরিকাঘাত করা হয়। তখন তিনি (শিমুল) দৌড়ে পালিয়ে যান। পুলিশ রকিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।

কিশোর গ্যাং সদস্যদের তৎপরতা আবারো শুরু হওয়ায় অভিভাবকদের মাঝে আতংক দেখা দিয়েছে। সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, দু’জন নয়; একজন ছুরিকাহত হয়েছে। তবে হামলাকারীদের সনাক্ত করা যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com