বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সোমবার মহান বিজয় দিবস উপ্লক্ষে জেলার মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদেরকে সংবর্ধনা প্রদান করে।
জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও অন্যান্য অতিথিরা ৬শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের হাতে ৩০০০ টাকা, ৫৬জন বীর মুক্তিযোদ্ধাকে ১৫০০ টাকা এবং ৩০জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে ১ ৫০০ টাকা করে প্রত্যোককে সম্মাননা ভাতা ও প্রত্যোককে একটি করে শীতবস্ত্র প্রদান করেন
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হলেও স্বাধীনতা বিরোধী চক্র এখনও সক্রিয়। তারা এখনো দেশকে অস্থতিশীল করতে গোপনে কাজ করে চলেছে ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ব্যাহত করতে উঠে পরে লেগেছে। তিনি কোন ষড়যন্ত্রককারী গোষ্ঠী যাতে দেশকে পিছিয়ে নিতে না পারে সে জন্য মুক্তিযোদ্ধা’সহ দেশপ্রিয় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা হাজী মোঃ কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রোবার্ট রোনাল্ড পিন্ট, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদ (সদর) এর কমান্ডার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুর বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।
এ সময় রাঙ্গামটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, পরিষদের সদস্য ত্রিদিপ কান্তি দাশ, পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য মনোয়ারা জাহান, পরিষদ সদস্য থোয়াইচিং মারমা, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য রেলমলিয়া পাংখোয়া’সহ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।