বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের র্যাব ক্যাম্পের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। তারা হলো, নরসিংদীর সাহেব প্রতাব গ্রামের সাইদুর রহমান (৩২), মৌলভীবাজারের সমপাশি গ্রামের রুবেল (১৯) ও কুষ্টিয়ার চার মাইল গ্রামের দুলাল মিয়া (২৮)। র্যাব -১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে শনিবার গভীর রাতে উল্লেখিত স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে কাভার্ড ভ্যান, ৩টি মোবাইলসেট, ৪টি সিম কার্ড ও সাড়ে ৫ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।