শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

সিরাজগঞ্জে স্বামীর পদাঘাতে স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আটারদাগ গ্রামে স্বামীর পাদাঘাতে খাদিজা খাতুন(৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল্লাহ শেখের স্ত্রী। এঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গৃহবধূর প্রবাসী স্বামী আব্দুল্লাহ কয়েকদিন আগে দেশে ফিরেছেন। এরপর থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ বাধে। এক পর্যায়ে স্বামী আব্দুল্লাহ তার স্ত্রী খাদিজাকে পদাঘাত ওএলোপাথারি ভাবে কিলঘুষি দেয়। এতে তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাতেই এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সোমবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের ভাই হুসাইন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় আব্দুল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com