শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা আছে বলেই দেশের মানুষ পেট ভরে ভাত খেতে পারছে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই দেশের মানুষ আজ পেট ভরে ভাত খেতে পারছে। শেখ হাসিনা আছে বলেই দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। তাঁর নেতৃত্বেই দেশ উন্নত দেশে পরিণত হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন যে শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার চেস্টা করা হয়েছে। ষড়যন্ত্র এখনো চলছে, ষড়যন্ত্রের বিভিন্ন দিক রয়েছে। আমাদের দেশে রোহিঙ্গাদের পাঠানো একটা ষড়যন্ত্র।  ধর্ম নিয়ে বিভেদ চলছে, মারামারি কাটিকাটি চলছে। কিন্তু আমাদের দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বাসবাস করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের মুক্তিযুদ্ধের বিজয় মেলায় জেলা পুলিশ প্রশাসন আয়োজিত লাল জমিন নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে লাল জমিন নাটকের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, মানিকগঞ্জ মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী।

জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের বিজয় মেলার মঞ্চে বৃহস্পতিবার সন্ধ্যায় মান্নান হীরা রচিত লাল জমিন নাটকটি মঞ্চস্থ হয়। এতে একক চরিত্রে অভিনয় করেন বিশিষ্ট নাট্য শিল্পী মোমেনা চৌধুরী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com