বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় পুলিশের অভিযানে ওয়ান শ্যুটারগান ও ইয়াবাসহ চারজন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৬৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া ডিবি পুলিশের পৃথক অভিযানে একটি ওয়ান শ্যুটারগান ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন গ্রেফতার হয়েছে।

শুক্রবার রাতে শহরের আল-আমিন সুপার মার্কেট ও স্টেশন রোডে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের পুরান বগুড়া মধ্যপাড়ার  আরিফ হোসেন আরিফ (২০), বালাকৈগাড়ীর  হারুনার রশিদ আরিফুল (২৩), চকলোকমান কলোনীর  ওমর ফারুক (২৯) এবং মালগ্রাম মধ্যপাড়ার  মনিরুজ্জামান ওরফে মঞ্জুর রহমান (৪৫)।

ডিবি ইন্সপেক্টর আসলাম আলী ও এসআই সাইফুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে শুক্রবার রাত পৌণে ১২টার দিকে শহরের আল-আমিন সুপার মার্কেটের পাশ থেকে ১৫০ সিসি ইয়ামাহা মোটর সাইকেলসহ চালক আরিফ হোসেন আরিফকে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশী করে একটি দেশীয় সচল ওয়ান শ্যুটারগান পাওয়া যায়। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এছাড়া রাত ৯টার দিকে স্টেশন রোডে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ী আরিফুল, মঞ্জুর রহমান এবং ওমর ফারুককে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com