বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সোমবার ভোররাতে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলা সদরের দক্ষিণ আরবপুর গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্বফুলমতি গ্রামের আলমগীর (২২)। সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের সন্নিকটে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ ১টি ট্রাক ২টি মোবাইল সেট এবং ২টি সিম কার্র্ড সহ উল্লেখিত ২ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা