শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বগুড়ায় সাংবাদিকদের ওরিয়েন্টশন সভা

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৭২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: আসন্ন জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) উপলক্ষে বুধবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।  ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন নিয়ে যাতে কোন গুজব না ছড়ায় সেই জন্য সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান। অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামির হোসেন মিশু প্রমুখ বক্তব্য রাখেন। ক্যাম্পেইন সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসমা হক।

সিভিল সার্জন বলেন, আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২ হাজার ৭৮৬ কেন্দ্রে ৬-৫৯ মাস বয়সী ৫৩ হাজার ৮৯৬ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ১৯ হাজার ১৩৩ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ৫ হাজার ৫৭২ জন স্বেচ্ছাসেবী এ কাজে নিয়োজিত থাকবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এ নিয়ে যাতে কোন গুজব না ছড়ায় সেজন্য সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো জানান, বগুড়ায় ডেঙ্গু রোগে কেউ মারা না গেলেও সারাবছরই এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া নিপা ভাইরাস থেকে বাঁচতে কাঁচা খেঁজুর রস ও পাখি-বাদুড় খাওয়া ফল খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।      

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com