শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

টাঙ্গাইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৭১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভার কাগমারী এলাকা থেকে ২ কেজি ৮ শ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

বুধবার বিকেলে র‍্যাব-১২ ও সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটককৃতরা হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার সবুজবাগ এলাকার মৃত ইবাদত হোসেনের ছেলে মো. সবুজ মিয়া (৩০), চরপাতুলী পাড়া এলাকার মো. আবু দাউদের ছেলে মো. আব্দুল্লাহ (১৮), ভাল্লুককান্দি মধ্যপাড়া এলাকার মো. ওয়াহেদ আলীর ছেলে মো. শাহাদত হোসেন (২৫), কাগমারী পোদ্দার পাড়া এলাকার স্বপন কুমার গুহের ছেলে সমীর কুমার গুহ (৩০), মো. মফিজ উদ্দিনের মো. রুহুল আমিন (১৯), সন্তোষ বালুচরা এলাকার মো. আবু মিয়ার ছেলে মো. ফিরোজ মিয়া (১৯)।

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌরসভার কাগমারী এলাকা থেকে ২ কেজি ৮ শ গ্রাম গাজা ও ৪০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য গাঁজা ও ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে। আটকৃকতদের বিরুদ্ধে প্রচলিত আইনে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com