শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাঙ্গামাটি জেলায় প্রায় ৮০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৭৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: আগামী ১১ জানুয়ারী সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ বছর ২য় রাউন্ডে রাঙ্গামাটি জেলায় মোট ৭৯ হাজার ৪৪৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

বৃহস্পতিবার   রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ১১জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলনে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার এই তথ্য জানান ।

রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সিনিয়র প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নিহার রঞ্জন নন্দী, জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোঃ মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের সমন্বয়ক মোঃ মোসলে উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার আরো জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে নয় হাজার ২৯টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭০ হাজার ৪১৭ ক্যাপসুল। এ সময় পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা থাকবে। আর সেদিন প্রতিবারের ন্যায় স্ব স্ব এলাকার নিকটস্থ টিকা সেবাকেন্দ্রে গিয়ে নির্ধারিত বয়সের শিশুদের ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন তিনি। এসময় তিনি ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ প্লাস থেকে যাতে কোনো শিশু বাদ না যায়, সেজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com