বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রামের মোল্লার হাট গ্রামের সমীর আলী (৪০), ময়মনসিংহের বাদিহাটি গ্রামের নাজিম উদ্দিন (৫৫), দিনাজপুরের বেনীপুর গ্রামের আজিজুল হক (৪২) ও খট্টা মাধবপুর গ্রামের জুয়েল রানা (১৮)।
শনিবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব -১২ জানায়, শনিবার সকালে মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় বিশেষ অভিযানে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৮৪ বোতল ফেন্সিডিলসহ আজিজুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, ৪টি সীম ও ২ হাজার ৭৫০টাকা জব্দ করা হয়।
এদিকে শুক্রবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমীর আলী ও নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল সেট, ৩টি সিম ৭ হাজার ৭৯৯ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।