বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে কামরুল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে পাবনার বিশ্বনাথপুর গ্রামের জামাল প্রামানিকের ছেলে। রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব -১২ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।