বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে এপেক্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৭৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটিতে আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  দুপুরে রাঙ্গামাটি চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশর প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী।

রাঙ্গামাটি এপেক্স ক্লাবের সভাপতি এপেক্সিয়ান নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশর ডিষ্ট্রিক গভর্ণর-৩ এপেক্সিয়ান  আরশাদুর রহমান রিটু, ডিষ্ট্রিক গর্ভর্ণও-৩ (ইলেক্স) এপেক্সিয়ান এমডি বেলাল হোসেন, রাঙ্গামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, চারণ এ,কে,এম মকছুদ আহমেদ।

এসময় বক্তারা বলেন, সেবা  ও সৌহার্দ্যরে মূল মন্ত্রে দীক্ষিত হয়ে এপেক্সিয়ানগণ সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়াদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছেন। আর এই ধারাবাহিকতায় পার্বত্য এলাকায় শান্তির সুবাতাস ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাবেন। যাতে করে এখানকার হতদরিদ্ররা কষ্ট ভোগ না করে। তাই আন্তর্জাতিক সেবাধর্মী সংগঠন এপেক্স ক্লাব মানবতার যেসব কাজ করে চলেছে তা বজায় রাখার আহবান জানান বক্তারা ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com