শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বাসন্তী চাকমা

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৩৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় দরিদ্র ও শীতার্ত   মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার  সকালে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমানের সহযোগিতায় তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা  এই কম্বল বিতরণ করেন।

৫ শতাধিক দু:স্থ ও শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

এসময় রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসা,  সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়া দে, ২নং ওয়ার্ডের সভাপতি কামাল উদ্দীনসহ  ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে বাসন্তী চাকমা এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার উন্নয়নে আন্তরিকতা নিয়ে কাজ করছে, পাহাড়ি  বাঙালী সবাইকে সরকারের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে।

তিনি আরো বলেন, আমি খাগড়াছড়ির এমপি হলেও আমি ৩ পার্বত্য জেলাকে সমানভাবে দেখি, কোন জেলাকে অবহেলা করার সুয়োগ নেই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com