বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার বিলধনি গ্রামে অভিযান চালিয়ে লিটন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বিলতলী গ্রামের মৃত নুর ইসমলামের ছেলে। রোববার বিকেলে র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।