বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় র‍্যাবের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ ২০ জন গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস বগুড়া : স্পেশাল কোম্পানী, র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ ২০ জনকে গ্রেফতার করেছেন। তাদের কাছে ১৮ লিটার চোলাই মদ ও বেশি কিছু ডাকাতির সরঞ্জাম পাওয়া গেছে। রোববার তাদের বগুড়া সদর থানায় সোপর্দ ও তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

এরা  হলো , শুকুর আলী (২৪), সুজন জমাদার (৫০), জহুরুল ইসলাম প্রাং (২৮), মিলন সরকার (৩৫), শ্রী বুলু সরকার (৩০), আসলাম মন্ডল (৫৫), ফেরদৌস আকন্দ (২৫), খোকন মন্ডল (২৮) ও আজিম শেখ (৪৬) এবং আরিফ বেপারী (২৩), মেহেদী হাসান (৩০), পিন্টু মিয়া (৩০), মাহমুদুল হাসান সকেন (৩৫), হৃদয় সরকার (২০), জয়নাল মন্ডল (৩৫), মোঃ মাসুম (২৯), মুছা আকন্দ (৩২), বিপুল মন্ডল (৩০), মুরাদ চৌধুরী (২৫) ও সাইদুল ইসলাম (৪৬)।

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি খলিলুর রহমান জানান, শনিবার রাতে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের নামাজগড় ভান্ডারী মসজিদের পাশে অভিযান চালিয়ে ১৮ লিটার চোলাই মদসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে শহরের জামিলনগর জান-ই-সাবা হাউজিং কমপ্লেক্সের পশ্চিম পাশে ডাকাতির প্রস্তুতিকালে ১১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ৫টি ছুরি, ১টি চাকু, ১টি কাটিং প্লাস, ২টি এন্টি কার্টার, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি রেঞ্জ এবং ১টি প্লাস পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ডাকাতি করে আসছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com