রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

উচ্ছেদের প্রতিবাদে রাঙ্গামাটিতে রাখাইন সম্প্রদায়ের মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ১১৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: কক্সবাজারে উপকূল সুরক্ষায় সুপার ডাইক নির্মাণের জন্য কক্সবাজার সদর উপজেলার ৬নং চৌফলদন্ডী ইউনিয়নের বসবাসরত অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি রাখাইন সম্প্রদায়ের বসত-ঘর, বৌদ্ধমন্দির ও শ্মশান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক  অধিগ্রহণ করে উচ্ছেদ প্রক্রিয়া স্থগিতের দাবিতে রাঙ্গামাটিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে রাখাইন সম্প্রদায়।

সোমবার  রাঙ্গামাটিতে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাখাইন সম্প্রদায়ের উচিংছা রাখাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহম্মেদ, বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংচোয়াং অভি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি রাঙ্গামাটি জেলার সভাপতি টুকু তালুকদার, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উইভ এর নির্বাহী পরিচালক নাই উ প্রু মারমা প্রমুখ।

 বক্তারা বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়ন ও উপকূল সুরক্ষার জন্য ১০০ শত বছরের “ডেলটা প্ল্যান” এর আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় এলাকায় “সুপার ডাইক”নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা সম্মানের সাথে স্বাগত জানাই। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের  বেড়িবাঁধ ও সুপার ডাইক নির্মাণ করা হলে কক্সবাজার জেলার চৌফলদন্ডীতে ৪০০ বছর ধরে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের ১২০টি পরিবার, ৩টি শ্মশান ও ৩টি বৌদ্ধ বিহার উচ্ছেদ হয়ে যাবে। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি যে রাখাইন সম্প্রদায়ের যে স্থানে বেড়িবাঁধ ও সুপার ডাইক নির্মাণ করা হবে, সেখানে নির্মাণ না করে বিকল্প পরিকল্পনা গ্রহন করা হোক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com