বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে একরাতে তিন দোকানে চুরি, গ্রেফতার ৪

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৩৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলংগা থানার সলংগা বাজারে একরাতে ৩ দোকানে চুরির ঘটনায় ৪ জনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ। চোরেরা হলো, ওই থানার ভরমহোনী গ্রামের সোহেল রানা (২২), কুটিপাড়া গ্রামের ফেরদৌস (২৯), চৌধুরী ঘুঘাট গুচ্ছ গ্রামের হাবিবুর রহমান হবি (৪২) ও হাসানপুর গ্রামের হারুনর রশীদ (২৪)।

মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সলংগা থানার এসআই শরিফুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে ওই বাজারে মিলনের ওষুধ  দোকান, রানার  ভ্যারাইটি ষ্টোর ও বাচ্চুর মুদির দোকান ঘরের চালের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে এবং তারা ৪টি মোবাইল ফোন, প্রায় ৭০ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বাচ্চু বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com