বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলংগা থানার সলংগা বাজারে একরাতে ৩ দোকানে চুরির ঘটনায় ৪ জনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ। চোরেরা হলো, ওই থানার ভরমহোনী গ্রামের সোহেল রানা (২২), কুটিপাড়া গ্রামের ফেরদৌস (২৯), চৌধুরী ঘুঘাট গুচ্ছ গ্রামের হাবিবুর রহমান হবি (৪২) ও হাসানপুর গ্রামের হারুনর রশীদ (২৪)।
মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সলংগা থানার এসআই শরিফুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে ওই বাজারে মিলনের ওষুধ দোকান, রানার ভ্যারাইটি ষ্টোর ও বাচ্চুর মুদির দোকান ঘরের চালের টিন কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে এবং তারা ৪টি মোবাইল ফোন, প্রায় ৭০ হাজার টাকাসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বাচ্চু বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়।