বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ আনোয়ার হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে পোতাজিয়া নতুনপাড়া গ্রামের মৃত রহমত প্রমানিকের ছেলে ও পোতাজিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। শাহজাদপুর থানার সাব- ইন্সপেক্টর শাহজাহান আলী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই ইউনিয়ন পরিষদের আনসার সদস্যদের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।