শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

দুর্গম বিলাইছড়িতে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় দূর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

বিতরণকালে জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন,রাঙ্গামাটি জেলা পরিষদ সবসময় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে এসেছে। জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশিও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কাজ অনেক আগে থেকেই পরিষদ করে আসছে, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে এই শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিলাইছড়ি ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তনচংঙ্গ্যা চেয়ারম্যান, বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি আওয়ামী লীগের সহ-সভাপতি অংসাখই কার্বারি, সাবেক সহ-সভাপতি রাসের মারমা, সাবেক যুগ্ন সম্পাদক সাথোয়াই মারমা’সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com