বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি

সাজা ঘোষণায় কাঠগড়া থেকে আসামির পলায়ন

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৩২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় চুরির মামলায় সাজা ঘোষণার পর আবদুল হালিম নামে আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেছে। সেখানে পুলিশ থাকলেও তাকে ধরতে পারেনি।

সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। পুলিশ পলাতক আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা করেছে।

আদালত সূত্র জানায়, গত ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে বগুড়ার শেরপুরে নিজাম উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে কম্পিউটার চুরি হয়। এ ব্যাপারে অধ্যক্ষ খন্দকার নাজমুল হক ওই বছরের ২৫ ফেব্রুয়ারি শেরপুর থানায় স্থানীয় গাড়িদহ গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবদুল হালিম, আকরামপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আরিফ চৌধুরী ও বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ার মাহফুজার রহমানের ছেলে সোহরাব হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন ছিল।

সোমবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান তার রায়ে আবদুল হালিম ও আরিফ চৌধুরীকে দেড় বছর করে ও সোহরাব হোসেনকে এক বছর কারাদন্ডাদেশ দেন। রায় ঘোষণার পরপরই আদালতের কাঠগড়া থেকে সাজাপ্রাপ্ত আসামি আবদুল হালিম লাফ দিয়ে পালিয়ে যায়। কর্তব্যরত পুলিশ তাকে আটক করতে ব্যর্থ হয়।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আসামি আবদুল হালিম কাঠগড়া থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশের কোন গাফিলতি না থাকায় কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com