বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরকারি, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। গ্রেফতারকৃত মাসুদ রানা উল্লাপাড়া থানার পারমনোহরা গ্রামের মোঃ হাসান আলী মন্ডলের ছেলে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র- র্যাব-১২।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত ব্যবসায়ী মাসুদ রানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে থেকে উল্লাপাড়া বাজারে অবৈধভাবে সরকারি, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এর নেতৃতে মোবাইলকোর্ট পরিচালনা করে মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাহাকে ২০,০০০/- টাকা জরিমানাসহ ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ সরকারি, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয় এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।