বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙ্গামাটি শাখার সংযোগ সড়ক ও চলাচলের রাস্তার অবমুক্ত করার দাবি জানিয়েছে।
শনিবার এফপিএবি’র কার্যকরী কমিটি সংগঠনের রাঙ্গামাটি জেলা শাখার নিজস্ব ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এফপিএবি রাঙ্গামাটি জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি মোঃ মুজিবুর রহমান।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, এফবিএবি’র সাবেক সভাপতি ও আজীবন সদস্য এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, এফবিএবি’র আজীবন সদস্য ও পাবলিক কলেজ অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, এফবিএবি’র সাবেক সভাপতি মোঃ ইউসুফ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাঙ্গামাটিস্থ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নিজস্ব রেকর্ডিয় জায়গার বাইরে সীমানা প্রাচীর নির্মাণ করায় এফপিএবি রাঙ্গামাটি জেলা শাখার কার্যালয় ও হাসপাতালে আসা যাওযার রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যার ফলে সুবিধা বঞ্চিত প্রজনন স্বাস্থ্য সেবা নিতে আসা মায়েদের পায়ে হেঁটে বা প্রসুতিদের নিয়ে এ্যাম্বুলেন্স যোগে যাতাযাত একে বারে অসম্ভব হয়ে পড়েছে।
তাছাড়া রাঙ্গামাটি এফপিএবি’র কার্যালয় ও হাসপাতালটি অবরুদ্ধ করা হলে পশ্চাৎপদ পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠি সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
তাই মানবিক দিক বিবেচনায় এনে মা ও শিশু তথা প্রজনন স্বাস্থ্যসেবা নিরবিচ্ছিন্ন করার জন্য পূর্বের চলাচলের রাস্তা অবমুক্ত করে সীমানা প্রাচীর পুর্ণ নির্মাণে বিজ্ঞ আদালতের কাছে আকুল আবেদন জানিয়েছেন এফপিএবি’র কার্যকরী কমিটির সদস্যরা।