শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সম্প্রসারিত ত্রিতল ভবন উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: গাইনী, শিশু ও মহিলা রোগীদের চিকিৎসা সেবার মান বাড়াতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সম্প্রসারিত নব নির্মিত ত্রিতল ভবনের কাজের উদ্বোধন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

মঙ্গলবার  সকালে হাসপাতালের সম্প্রসারিত নবনির্মিত উর্দ্ধমুখী ত্রিতল ভবনের কাজের উদ্বোধনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক হাজী মুছা মাতব্বর, সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জ্যোর্তিময় চাকমা, উপ-সহকারী প্রকৌশলী উজ্জল কান্তি দেওয়ান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান’সহ হাসপাতালের অন্যান্যা কর্মকর্তা, ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের সম্প্রসারিত নব নির্মিত উর্দ্ধমুখী ত্রিতল ভবনের কাজের উদ্বোধনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধনের মাধ্যমে রাঙ্গামাটি জেলার স্বাস্থ্য সেবা আরো একধাপ এগিয়ে যাবে।

তিনি বলেন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আসা গাইনী, শিশু ও মহিলা রোগীদের চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি পাবে। এতে করে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের দূর্ভোগ লাঘব হবে। এসময় ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

পরে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান রাঙ্গামাটি হাসপাতালের নতুন ডিজিটাল এক্সরে মেশিনের উদ্বোধন করে নব নির্মিত ত্রিতল ভবন ও পুরাতন ভবনের রাঙ্গামাটি সদর হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং হাসপাতালে চিকিৎসারত রোগীদের সাথে কথা বলেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ১শ শয্যা থাকলেও এই তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ। তাই চিকিৎসা সেবার মান বাড়াতে সম্প্রসারিত নব নির্মিত উর্দ্ধমুখী ত্রিতল ভবনে আরো ৫টি কেবিন ও ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com